ঘোষণা করা হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে দেখা যায়, এবার যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। এতে সুড়ঙ্গ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা আফরান নিশো, অন্যদিকে সাঁতাও সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আইনুন পুতুল। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এ সেরা সিনেমা নির্বাচিত হয়েছে খন্দকার সুমন পরিচালিত সাঁতাও। সিনেমাটির জন্য সেরা পরিচালকও নির্বাচিত হয়েছেন এই নির্মাতা। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা মনির আহমেদ শাকিল (সুড়ঙ্গ), অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন)। সেরা খল অভিনেতা আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা কৌতুক অভিনেতা শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ)। সেরা শিশুশিল্পী মো. লিয়ন (আম কাঁঠালের ছুটি), একই সিনেমার জন্য শিশুশিল্পী বিশেষ শাখায় পুরস্কৃত হয়েছেন আরিফ হাসান আনাইয়া খান। সেরা সংগীত পরিচালক ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা সংগীতশিল্পী গায়ক বালাম (গান- ও প্রিয়তমা) সিনেমা (প্রিয়তমা), সেরা গায়িকা অবন্তী দেব সিথি (গোটা পৃথিবীতে খুঁজো,...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ‘আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে মাঠে’ নামার আহ্বান জানিয়েছেন বিএনপির...
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুই আসামির বিরুদ্ধে জুলাইয়ের অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলার রায় ঘোষণার দিনে...