নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, বিএনপির প্রতি জনগণের সমর্থন ততই পোক্ত হচ্ছে বলে হালনাগাদ জরিপ চালিয়ে দেখতে পাওয়ার কথা জানিয়েছে ইনোভেশন কনসাল্টিং। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠানটির ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পেপস)’তে দেখা যাচ্ছে, এখন ৪৭ শতাংশের বেশি মানুষ দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। ‘পেপস’–এর তৃতীয় রাউন্ডের ফলাফল দেখাচ্ছে, এই জরিপের আগের রাউন্ডগুলোয় যারা জামায়াত বা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে ছিলেন, তাদের একটি অংশের সমর্থন বিএনপির দিকে ঘুরে গেছে। এছাড়া আওয়ামী লীগের সমর্থকদের বড় অংশও বিএনপিকে ভোট দেওয়ার কথা বলছেন। গত বছরের মার্চে পেপসের প্রথম রাউন্ডের ফলাফল প্রকাশ করা হয়েছিল। আর দ্বিতীয় রাউন্ডের ফলাফল প্রকাশ করা হয় গত বছরের সেপ্টেম্বরে। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে অংশ নেওয়া নাগরিকদের নিয়ে টেলিফোনে তৃতীয় রাউন্ডের জরিপ চালানো হয়। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম নামের দুটি নাগরিক প্ল্যাটফর্মের সহযোগিতায় এই জনমত জরিপ পরিচালনা...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার তাদের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)...
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণ যার পাশে থাকে কেউ তাকে আটকাতে পারে না। জনগণ পাশে ছিল বলেই বিএনপিকে কেউ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ‘আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে মাঠে’ নামার আহ্বান জানিয়েছেন বিএনপির...
গোপালগঞ্জে আওয়ামী লীগের ঘোষিত শাটডাউন কর্মসূচীতে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদিন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল। সহিংসতা এড়াতে সকাল থেকেই জেলার...
রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ কর্মী গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারেক রহমান (২৬) নামের এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত রোববার রাতে...