কাশিয়ানীতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

শহীদুল আলম মুন্না, গোপালগঞ্জ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাংলাদেশ কাগজ ছবি:
বাংলাদেশ কাগজ

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের পদোন্নতি ও বদলিজনিত কারনে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৪টায় কাশিয়ানী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৪তম বিসিএস এর এই কর্মকর্তা যোগদান করেছিলেন ১১ই সেপ্টেম্বর ২০২৪। তার যায়গায় সদ্য যোগদান করেছেন মো. আরিফ উজজামান। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন, এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ যায়গায় দায়িত্ব পালন করেছেন।

গত কয়েকদিন আগে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে (রোববার) ১৪ জেলায় এবং আগের দিন (শনিবার) রাতে আরও ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। বদলি ও রদবদলের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের এই রদবদল করা হলো। জাতীয় নির্বাচনে ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ আতাহার শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাজি এজাজুল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্তবধায়ক ডাক্তার মোঃ ইকবাল খান, অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সিফাত আজাদ সহ প্রমুখ।

উল্লেখ্য অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলায়াত করেন জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, গীতা পাঠ করেন একাডেমিক সুপার ভাইজার শিউলী হালদার।

এলাকার খবর

সম্পর্কিত