কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শহীদুল আলম মুন্না, গোপালগঞ্জ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ছবি: বাংলাদেশ কাগজ ছবি:
ছবি: বাংলাদেশ কাগজ

গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর সকাল ৯টায় ভাটিয়াপাড়া ও ফুকরা দুই বধ্যভূমি স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। পরে সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের রুহের প্রতি শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে ও এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নিজাম উদ্দিন এর সঞ্চালনায়, সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) মোঃ আতাহার শাকিল, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহীদুল আলম মুন্না, পিংগলিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার বাংলা অধ্যাপক সুলতানুল আলম খান, জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূর আলম তালুকদার, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানীর সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল হাসান বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শুভংকর দত্ত, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, প্রকৌশলী সজল কুমার দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম মনোয়ার মাহমুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত