বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোপালগঞ্জের কাশিয়ানীর ৬ নং রাতইল ইউনিয়ন বিএনপি'র আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপালগঞ্জ - ১ (মুকসুদপুর - কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ এমপি প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেছেন মাওলানা আবু হোরায়রা।
এসময় রাতইল বিএনপির আহবায়ক মোঃ নান্না খাকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সহ-সভাপতি মোঃ বকুল লস্কর, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াকুব আলী মিয়া, দপ্তর সম্পাদক নূর এ বোরহান লিটন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল আলম মুন্না, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ ফায়েকউজ্জামান লিটু, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ লাল চাঁন ফকির, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম উজির, যুবদলের আহবায়ক এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মিলন খান, ছাত্রদলের সভাপতি মোঃ আমিনুর ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মোঃ সোজা উদ্দিন সিকদার অপু।
এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।