গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ২২নং চাপতা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলার ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন ও দুপুর ৩ টায় নিজামকান্দী উচ্চবিদ্যালয় এবং রামদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ৪০ শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা করে ২ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্যদিয়ে গুণগতমানের শিক্ষা ও বিদ্যালয়ে ছাত্র-ছাত্রি উপস্থিতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এই শিক্ষা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হিসাবে গড়ে উঠবে। তিনি আরো বলেন, পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটে। তার পাশাপাশি যদি তাদেরকে পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়। তাহলে তার মধ্য দিয়ে তাদের শারীরিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে এবং শিক্ষার্থীরা স্কুলমুখী হবে শতভাগ, পড়াশোনায় হবে মনোযোগী। আমরা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে চাই। কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)...