সাভারে ৩০ পিস ফেনসিডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

সাভার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ছবি: বাংলাদেশ কাগজ ছবি:
ছবি: বাংলাদেশ কাগজ

সাভার পৌরসভার রেডিও কলোনি এলাকা থেকে ফেনসিডিলসহ সাহাদাৎ নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মোঃ সাহাদাৎ (৩৮) আশুলিয়ার কাঠগড়া এলাকার শহিদ মোল্লার ছেলে।

সোমবার (১৭ অক্টোবর) সকালে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার জালেশ্বর সাকিনস্থ রেডিও কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসআই জুয়েল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স। এসময় তার হেফাজতে থাকা ৩০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশ ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, ফেনসিডিলসহ গ্রেপ্তার মাদক কারবারি সাহাদাতের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

এলাকার খবর

সম্পর্কিত